ড্রোন ভূপাতিত করার পর মস্কো বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক

অনলাইন ডেস্ক

মস্কো শহরের দিকে উড়ন্ত ড্রোনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এরপর সোমবার মস্কোর বিমানবন্দরে ফ্লাইট স্বাভাবিক হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।

এর আগে রাজধানীর মেয়র বলেছিলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত লিউবার্টসির কাছে ড্রোনটি ধ্বংস করেছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বিমান চলাচলের বরাত দিয়ে তাস জানায়, দোমোদেদোভো ও ভানুকোভো বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন অথরিটির বরাত দিয়ে তাস জানিয়েছে, রাতভর নিষেধাজ্ঞায় ১০টি ফ্লাইট বিকল্প বিমানঘাঁটিতে অবতরণ করেছে। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights