ড. ইউনূস-নুরজাহানের গ্রেফতার-বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

অনলাইন ডেস্ক

হাম ও হামের উপসর্গে দেশে তিন শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে সিপিবি হাতিরঝিল শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এই দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। তিনি শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনূস সরকারের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও ইউনূস সরকারের অবহেলায় আজ শিশুদের প্রাণ দিতে হচ্ছে।’

সিপিবি হাতিরঝিল শাখার নেতা মস্তান শের শাহাদাতের সভাপতিত্বে ও সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্যামল বিশ্বাস, জহিরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পদক সেকান্দার হায়াত, মুর্শিকুল ইসলাম, হরেন্দ্রনাথ মন্ডল, ছাত্র নেতা প্রিজম ফকির।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু করে মগবাজার ওয়ার্লেস গেইটে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights