ঢাকাকে হারিয়ে প্লে-অফে রংপুর

অনলাইন ডেস্ক

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে তিন বল হাতে রেখেই ঢাকা ডমিনেটর্সকে ২ উইকেটে হারিয়েছে রংপুর। ব্যাট হাতে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে রংপুরের জয়ের নায়ক অধিনায়ক সোহান।

প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ঢাকার ব্যাটাররা। পুরো ২০ ওভার ব্যাট করতে সক্ষম হলেও ৮ উইকেট হারিয়ে টেনেটুনে ১৩০ রান তুলতে পারেন নাসির-সৌম্যরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে ছিল ঢাকা। দলীয় ১১ রানেই প্রথম ব্যাটারের উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম ওভারেই রান আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ মিঠুন (৫)। পরের ওভারে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহর বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাসির হোসেন (৩)।
আরেক ওপেনার সৌম্য সরকারও পারেননি চাপের মুখে হাল ধরতে। ১২ বোল মোকাবিলা করলেও মাত্র ৩ রান করে আজমতুল্লাহর দ্বিতীয় শিকারে পরিণত হন এই বাঁহাতি ব্যাটার। এরপর আব্দুল্লাহ আল মামুন ও অ্যালেক্স ব্লেক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারাও খুব বেশিদূর যেতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান এসেছে আরিফুল হকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights