ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

• সকাল ১১টা ৩০ মিনিট : জাসাসের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

• বিকাল ৩টা : জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু হবে।

• বিকাল ৪টা : তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

জুলাই শহীদ পরিবার

• সকাল ১১টা : জুলাই চব্বিশের বীর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এর উদ্যোগে বিচার দাবি এবং আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারের লক্ষ্যে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights