ঢাকায় আসছে মার্কিন শ্রম প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে শুক্রবার মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল ঢাকা আসছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম. ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিবেন।

সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদনকারী ও শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সাথে দেখা করবে।

প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবে।

এই সফরে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, সেই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রগতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights