ঢাকায় বজ্রসহ শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক

মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়। চলে রাত ৩টা পর্যন্ত। ঝুম বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এর সঙ্গে ছিল শিলা। এতেই শীতের বার্তা দিয়ে ছুঁয়ে গেছে হিমেল হাওয়া।

এরআগে অন্যান্য দিনের মতো প্রায় সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর একদফা বৃষ্টি ঝড়ে।

এরআগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়,আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights