ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের
দ্বারা সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুন ) সকাল সাড়ে ১০টায়
নড়াইল কোর্ট চত্বরে ্#৩৯;নড়াইল প্রেসক্লাব্#৩৯;-এর আয়োজনে এই কর্মসূচি পালিত
হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে প্রতিবাদ
সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলু , সাংবাদিক আল-
আমিন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ
এবং তানজির হোসেনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর এই সহিংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ
প্রকাশ করেবলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে
আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে । অবিলম্বে এই ন্যাক্কারজনক
ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
জানাই।এসময় নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ
নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights