ঢাকায় ৫০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন

অনলাইন ডেস্ক

এবার রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে ঢাকায় ৫০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন দেওয়া হলো।

আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তানে কোমল পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‌‘সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে একটি বাসে আগুনের সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে দুটি ইউনিট যায়।

এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীর কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, আগামীকাল রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights