ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

ঢাকার বিভিন্ন এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম। মঙ্গলবার সকালে রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

সারাদেশে একযোগে চলছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬। এবার ঢাকা মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চলমান পরীক্ষার চতুর্থ দিনে ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ ধানমন্ডিস্থ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।

পরিদর্শনকালে তিনি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights