ঢাকার বাইরে থাকায় শপথ নেননি অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ সদস্যের মধ্যে ১৩ জন শপথবাক্য পাঠ করেছেন। তবে ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়া উপদেষ্টারা হলেন ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights