ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক

বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে শীর্ষ ১১ নম্বরে উঠে এসেছে ঢাকা। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার সূচক অনুযায়ী- এসময় দূষিত শহরের তালিকায় সবার ওপরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৫৬। পাশাপাশি ২১৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে আছে মিশরের কায়রো। শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর।

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৯৮ স্কোর নিয়ে শহরটির বাতাস আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। অন্যদিকে ১১২ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ১১ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। আইকিউএয়ারের তথ্যানুযায়ী- ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

যখন কণাদূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights