ঢাকার বাতাস আজ ‘খুবই অবস্থ্যকর’, তালিকার শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ রবিবার শীর্ষে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। এছাড়া রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি দেশের শহরে বাতাসও আজ ‘খুবই অবস্থ্যকর’।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে দেখা যায়- বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৪৯৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর হচ্ছে ২৮৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর হচ্ছে ২৮৬, সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া বায়ুদূষণে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর হচ্ছে ২৮৪, এই শহরের বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ২৬৯ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে ঘানার আক্রা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights