ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এদিন ঢাকার ৪ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এগুলো হলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩৯৪), সাভারের হেমায়েতপুর (৩৮৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৭০), আগাখান একাডেমী (৩২৮)। এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক এলাকা (২৯২), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৭৮), কল্যাণপুর (২৭৪), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৪), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৫৫), পশ্চিম নাখালপাড়া এলাকায় (২৪৯) বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৫০১ একিউআই স্কোর নিয়ে দিল্লির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো (২৮৬)। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার তৃতীয় স্থানে ঢাকা; চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (২৫৭), মঙ্গোলিয়ার উলানবাটর (২৪৯), ভিয়েতনামের হ্যানয় (২১৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights