ঢাকার বাতাস আজ ‌‘সহনীয়’

অনলাইন ডেস্ক
ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে আছে। ৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৪৪তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তবে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা (১৭২) ও পাকিস্তানের লাহোর (১৭০)।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের বায়ুর মানের স্কোর ১৫৮, চতুর্থ স্থানে থাকা ইসরায়েলের জেরুজালেম স্কোর ১৫৫। কাছাকাছি স্কোর ১৫২ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights