ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

বৃহস্পতিবার রাত ১টা ২৬ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে ১০৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights