ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন কাল, সন্ধ্যার পর এড়িয়ে চলবেন যেসব রাস্তা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫। কাল ঢাকার ৩০০ ফিট এলাকায় এটি অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ আর্মি ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে।

ওই স্ট্যাটাসে বলা হয়েছে, এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এছাড়াও ম্যারাথনে ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।

ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘Run for unity, Run for humanity’, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি।

ওই স্ট্যাটাসে আরও বলা হয়েছে, এ বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা, এবং সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।

এদিকে, ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’ উপলক্ষ্যে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা হতে আগামীকাল দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময়ে এই মহাসড়কে চলাচলরত সকল যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights