ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ বহিষ্কার

অনলাইন ডেস্ক

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার রাতে ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলে হয়, শিমুল আহমেদের সঙ্গে সংগঠনের কোনও সম্পর্ক নেই। শিমুল আহমেদের কোনও অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না।
এ সময় আরও জানা যায়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে শিমুলের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা যাচ্ছে। দলের সব কার্যক্রম ও পদ থেকে যুবদল নেতা শিমুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights