ঢাকা উত্তর সিটির সব এলাকায় বৃহস্পতিবার একযোগে শুরু হচ্ছে মশা নিধন অভিযান

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব এলাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এক যোগে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান।

আজ বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, একযোগে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া, আগামীকাল ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করবেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। আগামীকাল সকাল সাড়ে ৯টায় মেরুল বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights