ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক অবৈধ চুন বহনকালে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুনে বেশ কিছু চুন পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা মানুষরা স্থান ত্যাগ করে। একপর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে আমরা অবগত নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights