ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলে সার্ভিস রোডের

শিমরাইল মোড়ের সার্ভিস রোডের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জের শিমরাইল মোড়ের সার্ভিস রোডের শতাধিক অবৈধ স্থাপনা, বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন।

ঈদ সামনে রেখে যানজট মুক্ত রাখাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সার্ভিস রোড থেকে দোকানপাট উচ্ছেদ করার ফলে আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার যানবাহন অনায়াসে চলাচল করতে পারছে।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, ‘যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ স্থাপনা হিসেবে দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদ সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখতে বুধবার অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।’
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরকার মহাসড়কের উচ্ছেদকৃত শিমরাইল এলাকা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights