ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব শামসুল হক

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হককে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ফুটবলার আমিনুল হক কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হক ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights