ঢাকা মেডিকেলে এক কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সুমন চৌধুরী (৪০) নামে এক কারাবন্দীর (কয়েদি) মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আজ রবিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী শহিন হোসেনসহ কয়েকজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সকাল পোনে ৭ টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রয়েছে।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা জানিয়েছেন, মৃত সুমন একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights