ঢাকা-১৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ববি হাজ্জাজ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি এই মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আশাবাদী আগামী নির্বাচন একটি স্বচ্ছ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আমাদের বিশ্বাস।’

বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ‘আমরা শুরু থেকেই যুগপৎ আন্দোলনের জোটে ছিলাম এবং এখনও আছি। কৌশলগত কারণে আমরা একটি অভিন্ন মার্কায় (ধানের শীষ) নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে আসছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights