ঢাকা-১ আসনে বিপুল ভোটে জয়ী সালমান এফ রহমান

মাহির মিলন, জবি প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৫টি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৩০টি ভোট।

আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।

ঢাকা-১ আসনে মোট কেন্দ্র ১৮৪টি। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৬৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights