ঢাবিতে আমানউল্লাহ আমানের সমর্থকদের মিছিল

অনলাইন প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নেতা আমানউল্লাহ আমানের সমর্থনে মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (২৩ আগস্ট) রাতে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে মধুর ক্যান্টিনের সামনে বক্তব্য দেন আমানউল্লাহ আমান। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় মিছিল থেকে বিএনপি ও তারেক রহমানকে সমর্থন করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights