ঢাবিতে ব্যক্তিগত আক্রোসে ফলাফলে ধস নামানোর অভিযোগে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীদের ফলাফলে ধস নামানোর অভিযোগের তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একাধিক সিন্ডিকেট সদস্য জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ ছিল অধ্যাপক ড. নাদির জুনাইদ ব্যক্তিগত আক্রোশের ফলে তাদের স্নাতকোত্তরের পরীক্ষার ফলাফলে ধস নামিয়ে দিয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে অন্য দুজন সদস্য হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।
উল্লেখ্য, ভাইভা বোর্ডে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা ও ব্যক্তিগত আক্রোশে শিক্ষার্থীদের পরীক্ষায় নাম্বার কম দেওয়া নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দেন বিভাগটির ১২তম ব্যাচের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights