ঢাবিতে ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি, প্রক্টর অফিসের সামনে অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার, বিচার নিশ্চিত ও ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রক্টরের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও বাম সংঠনের একদল নেতাকর্মী।

বুধবার বিকাল ৩টায় “সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়।

এসময় তারা “এক দুই তিন চার প্রক্টর তুই গদি ছাড়, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে,সাম্যের রক্ত বৃথা যেতে দিবো না, সাইফুদ্দিনের কতগুণ ৯ মাসে ২ খুন, ৮ দিন হয়ে গেল খুনি অধরা রয়ে গেল, ক্যাম্পাসে লাশ ঝুলে প্রক্টর কি করে? ইত্যাদও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

সূর্যদেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, এই প্রশাসন নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে গাফিলতি করছে। আমার ভাই হত্যার পর দেখি এই প্রক্টর রাজনৈতিক প্রোটোকল নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এই প্রশাসনে কাছ থেকে কোন মামলা করার উদ্যোগ দেখতে পাইনি বিপরীতে ক্লাস পরীক্ষা চালু রেখেছে যা সাম্যের রক্তের সঙ্গে প্রতারণার শামিল। যেই রিপোর্ট ৩ দিনে আসার কথা সেটা ৮ দিন হয়ে যাওয়ার পরেও কোন সুরাহা দেখতে পাইনি।

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নিযুক্ত এই ভিসি-প্রক্টরকে মনে করতাম শিক্ষার্থীদের ভরসার জায়গা হবে। কিন্তু তারা আমাদের আশাহত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights