ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই। তিনি বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

অধ্যাপক ড. নূরজাহান সরকার-এর মৃত্যুতে প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশের জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও এ বিষয়ক গবেষণায় তিনি অসাধারণ অবদান রেখে গেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. নূরজাহান সরকার ১৯৪৮ সালে ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৪ সালে ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এরপর ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। জীব-বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১৫’-সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বন্যপ্রাণী বিষয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights