ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শনিবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় পুনরায় পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ মে) বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু বহুনির্বাচনি অংশে (এমসিকিউ) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারিতে ব্যবসায় শিক্ষা ইউনিটের যারা উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কেবলমাত্র তারা অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, নতুন করে প্রবেশপত্র সংগ্রহ ব্যতীত ওই পরীক্ষায় অংশ নিতে পারবেন না ভর্তিচ্ছুরা। শনিবার দুপুর ২টা পর্যন্ত ওই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার প্রাপ্ত নম্বরসমূহ পূর্বের লিখিত পরীক্ষার অংশের নম্বরের সাথে সমন্বয় করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা।

এছাড়া পূর্বের ন্যায় দেশের ৮টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights