ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন মো. ইসরাফিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ দায়িত্বে নিয়োগ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭) এর ১১ অধ্যায়ে প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ক বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights