ঢাবির শিক্ষক নাদির জুনাইদের বিরুদ্ধে তথ্যানুসন্ধান কমিটি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে তথ্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী ফোরাম সিন্ডিকেট। তার বিভাগের এক ছাত্রীর করা যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা যাচাই করতে এই কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে চলা সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একাধিক সিন্ডিকেট সদস্য থেকে জানা যায়, যৌন হয়রানির প্রকৃত সত্যতা যাচাই করতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানকে প্রধান করে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তিন সদস্য বিশিষ্ট এই তথ্যানুসন্ধান কমিটিকে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ।
