ঢাবি ছাত্রলীগের সেক্রেটারি সৈকত আবারও রিমান্ডে

অনলাইন ডেস্ক

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এ দিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাসুম সরদার।

রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। অন্যদিকে, সৈকতের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম। উভয়পক্ষের শুনানি শেষে সৈকতের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাবি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights