ঢাবি সিনেটে প্রতিনিধি নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গ্র্যাজুয়েটদের তালিকাভূক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি।
সমন্বয় কমিটির আহ্বায়ক মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
এ কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
