ঢামেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন স্বাস্থ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সাবেক সরকার বাহিনীর হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি।
এ সময় তিনি ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
