ঢামেকে হাজতির মৃত্যু

ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজগর আলী (৪৩) নামে এক কারাবন্দীর (হাজতি) মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে পাঁচ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
২৩ নভেম্বর দুপুরে আজগর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন। সেই থেকে তিনি ঢামেক হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

কারারক্ষী হিমেল জানান, মৃতের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ওই এলাকার কারাগারে বন্দী ছিলেন। অসুস্থতার কারণে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বাবার নাম মৃত নবী রাসুল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights