ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াদুদ (৭০) নামে এক কয়েদি মারা গেছেন।

মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে ঢামেকের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি। তার বাবার নাম মৃত ওমর আলী।

কারা সূত্রে জানা গেছে, কারাবন্দী ওয়াদুদকে অসুস্থ অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights