ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্যসহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে।

তার হলেন- শামসুল আলম (৪৪) ও সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন (৬৫)।

হাসপাতাল ও কারাসূত্র থেকে জানা গেছে, অসুস্থতাজনিত কারণে কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে একটি বিচারাধীন মামলায় শামসুল আলমকে (৪৪) ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। তিনি চাটখিল থানার একটি মামলায় বন্দী ছিলেন।

শামসুল আলম নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

এদিকে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজাপ্রাপ্ত কারাবন্দী সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন (৬৫)। তাকে গত ৫ মার্চ রাত সাড়ে আট টার দিকে ভর্তি করা হয়।

শেখ জোবায়ের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাইপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

তাদের দু’জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights