ঢামেক হাসপাতালে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবুল কাশেম (৬৫) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।
কারারক্ষী মামুন জানান, স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আবুল কাশেম। বেশ কিছুদিন কয়েদি হিসেবে কারাভোগের পর অসুস্থ হয়ে পড়লে মাসখানেক আগে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights