তক্ষকসহ প্রতারক চক্রের ৫ জন আটক

বরগুনা প্রতিনিধি:
বরগুনা পৌর সভার ২ নং ওয়ার্ডের শহীদ স্মৃতি সড়কের বড়িয়াল পাড়ার আঃ রশিদ মৃধার বাড়ীতে ক্রেতা সেজে ৩টি জীবিত তক্ষক সহ ৫জনকে গ্রেফতার করেছে বরগুনার ডিবি’র পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে একদল ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের ৫জনকে গ্রেফতার করে। এসময় বাড়ীর মালিক আঃ রশিদ মৃধা পালিয়ে যায়।

ডিবি’র পুলিশের ইনেসপেক্টর আঃ হাই বাংলাদেশ প্রতিদিনকে বলেন,বিশ্বস্ত সুত্রে জানতে পারি একটি প্রতারক চক্র সাধারন মানুষের নিকট তক্ষক বিক্রির নামে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছে। ক্রেতা সেজে বুধবার শহীদ স্মৃতি সড়কের বড়িয়াল পাড়া রশিদ মৃধার বাড়ীতে গিয়ে তক্ষক নিয়ে ৫জনকে অপেক্ষায় দেখে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারক চক্রের অন্যতম সদস্য বাড়ীর মালিক আঃ রশিদ পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে,বুড়িরচর ইউনিয়নের গাবতলা গ্রামের সুশীল বিশ্বাস(৪৫),আবুল বাশার,(৩৫),আয়লা-পাতাকাটার নুরুল ইসলাম(৪০) সাইফুল ইসলাম ফয়সাল (৩১) এবং নাসির মোল্লা(৫০)।
উদ্বারকৃত তক্ষক বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্বে বণ্য প্রাণী সংরক্ষন আইন ও প্রতারনার অভিযোগে বরগুনা থানায় বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights