তফসিলকে স্বাগত জানিয়ে ডেমরা থানা বিএনপির মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ডেমরা থানা বিএনপি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে এ স্বাগত মিছিলটি বের করা হয়।

ডেমরা থানার সারুলিয়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে রাণী মহল, সফুর উদ্দিন মার্কেট, মা মেমোরিয়াল স্কুল, হাজীগঞ্জ হয়ে স্টাফ কোয়ার্টার এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, অহিদুল ইসলাম অহিদ, ৭৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক, ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মোহাম্মদ শাহাদাত মাওলানা, ৬৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকন, যুবদলের নেতা মো. মনিরুল ইসলাম মুন্সী, হাজী আলমগীর মিয়া ও মোহাম্মদ আওলাদ হোসেন।

ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পথ সুগম হবে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে যেকোনো বাধা, ষড়যন্ত্র বা চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights