তফসিল পরও বাড়িঘর ছাড়া বিরোধীরা
মীর ফারুক হোসেন শার্শা সংবাদদাতা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা ও মনোনয়নপত্র জমার শেষ হলেও ঘরবাড়ি ছেড়ে পলাতক জীবন যাপন করছেন প্রধান বিরোধী দল বিএনপি’র নেতাকর্মীরা।পুলিশের গ্রেপ্তারের ভয়ে তারা এখনো বাড়ি ঘরে ফিরতে পারেনি এমনটাই দাবি বিএনপির।
সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার পর সাংবিধানিক সমস্ত ক্ষমতার নির্বাচন কমিশন হাতে থাকে।পুলিশ কার নির্দেশে এখনো গ্রেফতার ও মামলা করেছে নির্বাচন কমিশন নাকি সরকারের এমন প্রশ্ন বিএনপির নেতাদের।
শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির বলেন,২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পর পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে যাকে পাচ্ছে তাকেই গ্রেফতার করছে। পুলিশের মামলা গ্রেপ্তার ভয়ে কয়েক হাজার নেতাকর্মী পলাতক জীবন যাপন করছে, যারা বাড়িতে আছে তারাও রাতে মাঠেঘাটে জঙ্গলে ঘুমাচ্ছেন।তফসিল ঘোষণার পরও পুলিশের গ্রেফতার ও অভিযান বন্ধ হয়নি।নতুন করে ৩/৪ কাল্পনিক নাশকতার মামলা দায়ের করে তাতে ১৭০/১৮০ আসামি অজ্ঞাত ২০০/৩০০ জন
তিনি আরো বলেন আমার নিজগ্রাম এখন থানায় পরিণত হয়েছে ২৪ ঘন্টা গ্রামের পুলিশের অভিযান চলছে গ্রাম এখন প্রায়ই পুরুষ শুন্য অবস্থা। সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন পাগলামি ছাড়া আর কিছুই না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার এর দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।
শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান বলেন আমরা অবরোধের সমর্থনে নাভারনবাজারে একটি মিছিল করি এর ফলে পুলিশ আমাদের বাসায় গিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যের সাথে বাজে ব্যবহার করে।আমি এলাকায় ফিরতে পারিনা।পুলিশ প্রতিনিয়ত আমার বাড়িতে যাচ্ছে।
বিএনপির প্রবীণ নেতা সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক বলেন আমি আমার ৭০ বছরের জীবনে এমন ভয়াবহ রাজনীতি দেখি নাই।৭১ সালে পাকিস্তানী বাহিনী সাধারণ মানুষের উপর এমন অত্যাচার নির্যাতন করেনি। পুলিশ দেখলে সাধারণ মানুষ এখন পালাচ্ছে। স্বাধীন দেশে এ কেমন পরাধীনতার শেকল বন্দী মানুষ।
