তফসিল বাতিলের দাবিতে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা মো. নাসির আহমেদ কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। বক্তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত এক তরফা তফসিল বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights