তরুণদের বইমুখী করতে পঞ্চগড়ে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ের তরুণদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ‘বসুন্ধরা শুভসংঘ’। সে লক্ষ্যে জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মকবুলার রহমান সরকারি কলেজে আয়োজিত হয়েছে এক প্রাণবন্ত পাঠচক্র।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এই পাঠচক্রে শিক্ষার্থীরা একসঙ্গে বই পড়া, বই নিয়ে আলোচনা এবং নিজেদের ভাবনা ভাগাভাগির সুযোগ পান। বইয়ের বিভিন্ন বিষয়, চরিত্র, সমাজ ও জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, যুক্তিবোধ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য। কারণ একটি পাঠক প্রজন্মই পারে একটি সচেতন, দায়িত্বশীল ও আলোকিত সমাজ গড়ে তুলতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সুমন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান এবং কার্যকরী সদস্য মিলি, সিমি, নিবির তাসিন, মমতাজ, হিমু, শাহ পরান, মেহেদী হাসান, আলিয়া আক্তার, রাব্বি হাসানসহ সংগঠনের অন্য সদস্যরা।

আলোচনা শেষে শিক্ষার্থীরা নিয়মিত বই পড়ার অঙ্গীকার করেন। তাদের প্রত্যাশা, এমন আয়োজন ধারাবাহিকভাবে চলতে থাকলে শুধু একজন ভালো শিক্ষার্থী নয়, গড়ে উঠবে দায়িত্বশীল, চিন্তাশীল ও মানবিক নাগরিক।

ভারপ্রাপ্ত সভাপতি সুমন ইসলাম বলেন, ‘একটি বই একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একটি পাঠচক্র বদলে দিতে পারে একটি প্রজন্মের চিন্তাধারা। তাই আমরা এই আয়োজন করেছি। তরুণদের ভালো সাড়াও পেয়েছি। তরুণদের বইমুখী করাই আমাদের লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights