তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় রোকসানা নামে এক গার্মেন্টস কর্মী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফতুল্লার মুসলিমনগর হাবুইল্লার ব্রীজ সংলগ্ন মোখলেছুর রহমানের ভাড়াটিয়া বাসার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রোকসানা (১৯) পিরোজপুর জেলার নেসারাবাদ থানার পঞ্চবটি এলাকার ফিরোজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, রোকসানা গ্রামের বাড়ি থেকে ফতুল্লা এসে কোন এক ছেলেকে বিয়ে করেন। তবে পরিবারের কেউ রোকসানার ওই স্বামীর নাম জানে না। যে বাড়িতে ভাড়া থাকেন সে বাড়ির বাড়িওয়ালাও রোকসানার স্বামীর নাম জানে না। রোকসানা ভাড়াটিয়া বাসায় একাই থাকতো মাঝে মধ্যে তার স্বামী এসে রাতে থেকে সকালে চলে যেতো।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য রোকসানার লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই সাথে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights