তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে রুমানা বেগম (২১) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। রুমানা ওই বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মা ও বোনের সাথে রাতে ঝগড়া করার পর নিজ শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
রুমানা বেগম সিলেটের ওসমানীনগর উপজেলার বাজিতপুরের সিরাজ মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে রুমানা তার মা ও বোনের সাথে ঝগড়া করে। পরে সে শয়নকক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। রাত সাড়ে ১১টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুমানা বেগম আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights