তরুণের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সবজি খেত থেকে কামরুজ্জামান (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যয় উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠের পিঁয়াজ খেতে বৈদ্যুৎতিক খুঁটির পাশে তার কাঁটার মেশিন, হাতপ্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতারা মরদেহ দেখতে ভিড় জমান। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় সনাক্ত করে পুলিশ জামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার উপপরিদর্শক মো শফিউল্লাহ বলেন, মরদেহের সুরতালে বিদ্যুৎপৃষ্ঠে মারা যাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায় নি। খবর পেয়ে সন্ধ্যায় নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights