তলবের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে রাশিয়ার তলবের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা। এ বিষয়ে ঢাকা বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানাবে।

বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মস্কোয় আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে রাশিয়ার যে বৈঠক হয়েছে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকও হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে যখন যেখানে যে ভোটিং ভেটিং দরকার ছিল, সেটা আমাদের নীতিগত অবস্থান থেকে আমরা সব সময় করেছি। এ নিয়ে জাতিসংঘে আরও একটি রেজ্যুলুশনও আসছে।
তবে গতকালের বৈঠকের বিষয়ে আমরা আগামীকাল প্রতিক্রিয়া জানাবো, বলেন শাহরিয়ার আলম।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজ ভিড়তে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights