তাওহিদ হৃদয়ও ডাক পেয়েছেন এলপিএলে

অনলাইন ডেস্ক

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়। কয়েকটি ম্যাচ খেলার জন্য জাফনা কিংসের ডাক পেয়েছেন এই ব্যাটার।

গণমাধ্যমকে তাওহিদ হৃদয়ও বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০ জুলাই শুরু হবে এবারের এলপিএল। আসরের পর্দা নামবে ২০ আগস্ট। তবে হৃদয় শেষ পর্যন্ত এলপিএলে খেলার অনুমতি পাচ্ছেন কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন। তাসকিনকে এবার দলে চায় ডাম্বুলা অরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights