তাড়াশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় মইফুল খাতুন নামে (৪২) এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূ গোয়ালাগ্রাম এলাকার মৃত লাবু মিয়ার স্ত্রী।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, দুপুরে ওই গৃহবধূ রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক এনামুল গুরুতরভাবে আহত হলে তাকে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights