তামান্নাকে নিয়ে মনের কথা অকপটে স্বীকার করলেন বিজয়

অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রায় শুরু থেকেই বলিপাড়ার অন্দরে খবর ছড়িয়েছিল যে তামান্না ভাটিয়া এবং বিজয় বার্মা নাকি চুপিসারে প্রেম করছেন। প্রাথমিকভাবে মুখ না খুললেও তারা তাদের সম্পর্কের কথা কিছুদিন আগেই মেনে নিয়েছেন। তাও এটা ঘটেছে ঠিক তাদের সর্বশেষ কাজ, ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তি পাওয়ার একদম আগে আগে। এই সিরিজেই তারা প্রথমবার একত্রে কাজ করলেন। নেটফ্লিক্সে সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজ। সেখানে তাদের সুজয় ঘোষের বানানো অংশটায় দেখা গেছে।

তবে এভাবে কাজ মুক্তির ঠিক আগে আগেই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার বিষয়টাকে অনেকেই বাঁকা নজরে দেখেছেন। তাদের মতে এটা সম্পূর্ণভাবে একটা গিমিক। ছবি প্রচারের জন্য তারা এই কাজটি করেছেন। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বিজয় বার্মা।

কিছুদিন আগে তামান্না বিজয়কে তার ভালো থাকার ঠিকানা বলে জানান। এবার তার উত্তরে বিজয় বলেন, তামান্না কেবল তার ভালো থাকা নন। তিনি অভিনেত্রীকে পাগলের মতো ভালোবাসেন।
বিজয় এক সাক্ষাৎকারে বলেন, “আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি।”

একটা সময় রটে যায় যে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি তারা একে অন্যের প্রেমে পড়েছিলেন। কিন্তু সেটা কি সত্যি? ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া একটি সাক্ষাৎকারে তামান্না গত মাসে জানান, “আমি তো অনেকের সঙ্গেই কাজ করেছি, সবার প্রেমে তো পড়িনি। প্রেমে পড়া আসলে একটা ব্যক্তি ব্যক্তিগত অনুভূতি। ও এমন একজন মানুষ যার মতো প্রেমিক আমি সবসময় চেয়েছি। ওর সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ অরগ্যানিকভাবে তৈরি হয়েছে।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ ২’। আর বাল্কির এই কাজে একসঙ্গে একাধিক গল্প তুলে ধরা হয়েছে। তবে সব থেকে বেশি প্রশংসিত হয়েছে কঙ্কনা সেনশর্মা পরিচালিত অংশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights